|
বাংলাদেশ দেখিয়ে দিল আফ্রিকার বিপক্ষে তাদের জয় অঘটন নয়: মরকেল
নতুন সময় প্রতিবেদক
|
|
বাংলাদেশ দেখিয়ে দিল আফ্রিকার বিপক্ষে তাদের জয় অঘটন নয়: মরকেল লিটন দাসের ৬৯ বলে ৯৪ ও সাকিব আল হাসানের ৯৯ বলে ১২৪ রানে ভর করে ঐতিহাসিক এই জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের দূর্দান্ত এই জয়ে পর প্রশংসায় ভাসাচ্ছে ক্রিকেট বিশ্ব। সেই তালিকা থেকে বাদ যাননি সাবেক প্রোটিয়া তারকা এলবি মরকেল, ইরফান পাঠান, হার্শেল গিবসের মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের জয়ের পর এক টুইট বার্তায় সাবেক দক্ষিন আফ্রিকান অলরাউন্ডার এলবি মরকেল বলেন, অসাধারণ এক টার্গেট টপকালো বাংলাদেশ। এরই সঙ্গে বিশ্বকে তারা দেখিয়ে দিল দক্ষিন আফ্রিকার বিপক্ষেও বিশ্বকাপে তাদের জয় অঘটন নয়। বাংলাদেশের জয়ে অভিনন্দ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও। এক টুইট বার্তায় এই ক্রিকেটার বলেন, প্রথমে দক্ষিন আফ্রিকা এরপর ওয়েষ্ট ইন্ডিজ। সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে সঠিক পথেই এগোচ্ছে তারা। আরেক প্রোটিয়া তারকা হার্শেল গিবস নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
