ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ইউ মেড মি ক্রাই টুডে, সাকিব আল হাসান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 10:11 AM

ইউ মেড মি ক্রাই টুডে, সাকিব আল হাসান!

ইউ মেড মি ক্রাই টুডে, সাকিব আল হাসান!

বাংলাদেশে জন্ম নিয়েছেন বলেই হয়তো তাকে বারবার দুয়োধ্বিন শুনতে হয়। কিন্তু কখনো পিছিয়ে পড়েননি তিনি। বরং নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন বারবার। সেই সাকিব আল হাসান আজো জিতিয়েছেন বাংলাদেশকে। তাকে নিয়েই অনলাইন ম্যাগাজিন এগিয়ে চলোর একটি অসাধারণ রিপোর্ট। নতুন সময়.কম পাঠকদের জন্য লেখাটি তুলে ধরা হলো।




ইংল্যান্ডের সবচেয়ে ছোট বাউন্ডারির মাঠ। পৃথিবীর সেরা বোলারকেও ক্যারিবিয়ান দানবদের সামনে ভেবে চিন্তে বোলিং করতে হতো। পিচে স্পিনারদের জন্যে কিচ্ছু নাই, কেউ এখানে একাদশে স্পিনারই রাখেনা, মাগুরার আকাশের মত বিশাল ছাতির ছেলে সেখানে দিচ্ছে ফ্লাইট, ‘নে, মার পারলে’।

ঝাপিয়ে পড়ে রান বাঁচাতে দেখে মন আতকে উঠল, মাত্রই তো ইনজুরি থেকে এসেছে! তামিমের সাথে এত বেশি কথা বলতে কখনো দেখিনি, আজ দুজনের জুটিতে বার বার পরামর্শ হলো, তাতে তাকেই বেশি সপ্রতিভ দেখায়। তামিম চলে গেল, গেল মুশফিক। পরাজয়ের চিরপরিচিত চোখরাঙানি তখন উকি দিচ্ছে জোরেশোরে। স্ট্রেইটে দুইটি চারে যেন তা একটু একটু দূরে সরে গেল।

৬ হাজার রান পূরণে মার্ক নিকোলাস কমেন্ট্রিবক্সে তার বন্দনায় ক্রিকেটের মহারথীদের উদাহরণ টানলেন। আহা, এমন দিনই তো দেখতে চেয়েছিলাম! টিভি স্ক্রিনে দেখাল ক্রিকেটের হল অফ ফেমের চিত্র। ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল মঞ্চে তাকে নিয়ে কথা হচ্ছে, চলছে সে কত বড় ক্রিকেটার তা নিয়ে রোমান্টিসিজম; কতকাল অপেক্ষা করে আছি এমন ক্ষণ দেখার অপেক্ষায়!

নিজের সেঞ্চুরির পরে ব্যাটটা একটু উচিয়েই উৎযাপন সারা, দৃষ্টি তখনো বহুদূরে, জয়ের দিকে। অথচলিটন ফিফটি করতেই পিচের আরেক প্রান্তে দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে, অভিনন্দন জানাল। এই বিশ্বকাপকে সামনে রেখে কত প্রস্তুতি, কত ত্যাগ, কত কষ্ট। প্রতিবারের মত এবার আর শেষের আগেই উইকেট নিয়ে আসার পণ করেছেন যেন।

লিটন একটা ফলস শট খেলার পর ডেকে বুঝালো ওর উইকেটের গুরুত্ব, জয় তো এখনো আসেনি লিটন! পরের বলে লিটনকে ঠান্ডা মাথায় সোজা ব্যাটে সিঙ্গেল নিতে দেখে নিশ্চয়ই বড় ভাই সাকিবের চেয়ে খুশি আর কেউ হয়নি। তারপরের টানা তিন ছক্কা লিটনের নামে লেখা থাকবে, আমি বহু বছর পরেও পাশে অদৃশ্য ব্রাকেটে সাকিবের নাম লেখা দেখব।

ইউ মেড মি ক্রাই টুডে, সাকিব আল হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status