ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করবে ফুজিৎসু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 9:23 AM

আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করবে ফুজিৎসু

আইসিটি খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করবে ফুজিৎসু

২০২১ সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এই লক্ষ্য পূরণে একসাথে কাজ করতে চায় জাপান। আজ (১৭ জুন) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউট এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠানে এমন কথা বলেন জাপান ফুজিৎসু রিসার্চ ইন্সটিটিউট এর প্রেসডেন্ট এবং রিপ্রজেন্টেটিভ ডাইরেক্টর শিনজো খাগাওয়া।




এই সময় তিনি বলেন, ফুজিৎস গ্রুপ আইসিটি সেক্টরে বাংলাদেশকে সহযোগিতা করবে। উভয় দেশ একত্রে কাজ  করবে। বাংলাদেশের বর্তমান সরকার ২০২১ সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়, আমরা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গঠনে সহযোগিতা করবো।

এই সময় তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোবাবিলায় বাংলাদেশের মানবসম্পদকে উচ্চতর প্রযুক্তিতে দক্ষ করে তুলতে ফুজিৎস রিসার্চ ইন্সটিটিউট বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এই সময় তিনি বলেন, দেশের মানবসম্পদ উন্নয়নে ও বিনিয়োগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সাথে জাপানের ফুজিৎসু এর আজকের এই সমঝোতা স্বারক আইসিটি অনেক আবদান রাখবে। ফুজিৎসু বাংলাদেশে বিগ-ডাটা, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, রোবাটিক্স, ব্লক চেইন ও সাইবার সিকুরিটির মত প্রশিক্ষণ দিয়ে থাকবে। এসব প্রশিক্ষণের ফলে দেশের আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে।

তিনি আরো বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়াও জাপান বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রির অনেক চাহিদা পূরণ করবে। এছাড়াও ফুজিৎসু হাই-টেক পার্কগুলো বিদেশি বিশেষ করে জাপানি বিনিয়োগকারিদের আকৃষ্টকরণে কাজ করবে।

এই সমঝোতার আওতায় ফুজিৎসু আইটি ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট এবং এনট্রাপ্রিনারদের জন্য প্রশিক্ষণের পাাশাপাশি অত্যাবশ্যকীয় সেমিনার, সিস্পোজিয়াম, ট্রেনিং এবং ওয়ার্কশপের পরিকল্পনার ও বাস্তবায়ন করবে। এছাড়া বাংলাদেশে আইটি বিজনেস হাব সৃষ্টিতে বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে কাজ করবে ফুজিৎসু।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয় মো. আবুল কামাল আজাদ, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status