ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
হুজুগে অনলাইন জাতি
এমডি নাজমুল ইসলাম
প্রকাশ: Thursday, 30 May, 2019, 2:33 PM

হুজুগে অনলাইন জাতি

হুজুগে অনলাইন জাতি

সম্প্রতি চাচার সাথে অনৈতিক সম্পর্কে কারণে জন্ম নেয়া এক মাসুম বাচ্চার করুন মৃত্যু নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ সোরগোল পরে যায়। অবশ্যই এটা অন্যায় ও উপযুক্ত বিচারের দাবী রাখে এবং বিশ্বাস করি সেটা হবে। সমাজের এই সব বিচ্যুতি নিয়ে আমরা সবাই প্রতিবাদ করবো বা কথা বলবো এবং সেটাই উচিত। কিন্তু সমস্যা হলো যখন এই বিচ্যুতির দায় নীরিহ কারো ওপর বর্তানো হয়।




Shrabanty Ananna একজন নতুন প্রমিজিং মডেল ও অভিনেত্রী। কেউ শত্রুতা বশতঃ তাকে জড়িয়ে তার ছবি ব্যবহার করে ওপরে লেখা ঘটনার সেই মেয়েটি বানিয়ে ফেইসবুকে পোস্ট করে। আর নেটিজেনরাতো সেই অন্ধই রয়ে গেলাম, অনলাইনে যা দেখি তা বিশ্বাস করে দ্রুত জাজমেন্টাল হয়ে যাই। সেই মিথ্যা ছবিকে পুজি করেই যাচাই বাছাই ছাড়াই নির্দোষ এই মডেল ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশের বড় বড় নিউজ পোর্টালে। এই ভিক্টিম কোন ভাবেই এই ঘৃণ্য অপকর্মের অংশ নয়। আদতে এই মেয়েটির জীবন কে দূর্বিষহ করে তুলেছে এই মিথ্যা ও প্রপাগাণ্ডার সারথিগন।

এই ভিক্টিম আজ আমাদের অফিসে এসে ওই সব মিথ্যা তথ্য প্রচারকারী ফেইসবুক আইডি, গ্রুপ, পেইজ ও অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি আশা করি সবাই সবার ভুল বুঝতে পেরে নতুন করে দুঃখপ্রকাশ করে পোস্ট দিবেন এবং নিউজ পোর্টালগুলো ক্ষমা চেয়ে নতুন নিউজ করবেন।

আমার সাথে যারা ফেইসবুকে বন্ধু বা ফলোয়ার হিসেবে আছেন, তাদের কে অনুরোধ করবো, যদি আপনিও সেই মিথ্যার সারথি হয়ে থাকেন, দয়া করে ভুল শুধরিয়ে নিয়ে দুঃখপ্রকাশ করুন এবং এই ভিক্টিমকে সেইভ করুন।

এই ভিক্টিম কে অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে হ্যারাজ করার জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(এমডি নাজমুল ইসলাম
এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশন, কাউন্টার টেরিজম ইউনিট ডিএমপি)
ফেসবুক থেকে সংগৃহীত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status