ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬ ● ২০ কার্তিক ১৪৩৩
মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Monday, 2 November, 2026, 7:56 PM

মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে সোনাই নদীতে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ডুবে মো. হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব মাধবপুর এলাকায় সোনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত হানজালা পূর্ব মাধবপুর এলাকার জলফু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হানজালা তার মায়ের সঙ্গে লাকড়ি সংগ্রহ করতে সোনাই নদীর পাড়ে যায়। 


একপর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। 


দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।পরে হবিগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অবশেষে বিকেল সাড়ে ৬টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনোতুষ মল্লিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status