ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 2 November, 2026, 5:08 PM

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবা সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ০২ নভেম্বর সোমবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল ১ নভেম্বর রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের গাগলা এগারমাথা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী কাশিপুর ইউনিয়নোর ধর্মপুর এলাকার মোঃ হাফিজুর রহমান নামের ১ মাদক কারবারিকে ৮২ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। তিনি মাদক প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status