ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬ ● ১৯ কার্তিক ১৪৩৩
ফুলবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Monday, 2 November, 2026, 5:06 PM

ফুলবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি

ফুলবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ, তদন্তে দেখাতে পারেননি নথি

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (কম্পিউটার) মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগ উঠেছে। প্রায় ২৪ বছর ধরে ওই সনদের ভিত্তিতে চাকরি করে সরকারি বেতন-ভাতা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি এ অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করতে গিয়ে প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দেখতে চাইলেও তিনি তা দেখাতে পারেননি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা।
 
রোববার (১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের কর্মকর্তারা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
 
সংশ্লিষ্ট দপ্তরের চিঠি সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক মোঃ জয়নাল আবেদীনের বিরুদ্ধে জাল সনদে চাকরি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্তে নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চলের পরিচালক (কলেজ)। তদন্তকাজে সহযোগিতা করেন ওই কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
 
তদন্তসংশ্লিষ্ট গবেষণা কর্মকর্তা মোঃ রেজাউল করিম সাংবাদিকদের জানান, তদন্তকালে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট শিক্ষক কোনো ডকুমেন্টস উপস্থাপন করতে পারেননি।
 
জয়নাল আবেদীন শুধু কলেজের শিক্ষকই নন, তিনি ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলেও জানা গেছে,এছারা তিনি ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী।  তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে।
 
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মোঃ জয়নাল আবেদীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status