|
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
নতুন সময় ডেস্ক
|
![]() আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম, নেপালের স্বনামধন্য থাপা বিজনেস গ্রুপের চেয়ারম্যান প্রনীল থাপা, পরিচালক প্রনিমেশ থাপা। অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো বাংলাদেশি ব্র্যান্ডকে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান জাকির এবং ওয়ালটন প্লাজার হেড অব সেলস এম এম নাজমুল হাসান। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নেপাল ট্যুর ভিডিও প্রদর্শন, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
