ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Sunday, 13 September, 2026, 7:51 PM

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় কুড়িয়ে পাওয়া কিছু টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ঝিনাইগাতীর  যুবক আতিকুর রহমান খান। 

সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও মালিকের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মাইকিং করে খোঁজা হচ্ছে টাকার প্রকৃত মালিককে। ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা অবস্থায় কিছু টাকা পান ঝিনাইগাতী সদর বাজারের বাসিন্দা আতিকুর রহমান খান। টাকা নিজের কাছে রেখে না দিয়ে তিনি শুরু থেকেই প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করেন।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মালিককে খোঁজা হয়। কিন্তু দিনভর বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো দাবিদার বা প্রকৃত মালিকের সন্ধান না মেলায় পরে বাজার ও আশপাশের এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়।

মাইকিংয়ে জানানো হচ্ছে, কেউ যদি ওই টাকা হারিয়ে থাকেন, তবে টাকার পরিমাণ, কোথায় হারিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে যোগাযোগ করলে তা প্রকৃত মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, বর্তমান সময়ে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে এভাবে মাইকিং করে মালিক খোঁজার ঘটনা সত্যিই বিরল এবং সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ মানুষের মধ্যে সততা, নৈতিকতা ও পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। তাঁদের মতে, সমাজে এ ধরনের মানবিক কাজ যত বেশি ছড়িয়ে পড়বে, ততই মানুষের প্রতি মানুষের আস্থা বাড়বে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status