ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭-আউলিয়াপুকুর ইউনিয়নে দল গঠন
মোঃ লিটন ইসলাম
প্রকাশ: Sunday, 1 November, 2026, 4:50 PM

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭-আউলিয়াপুকুর ইউনিয়নে দল গঠন

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭-আউলিয়াপুকুর ইউনিয়নে দল গঠন

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ (সিজন-২) উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

৭নং আউলিয়াপুকুর কারেন্টহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ দল গঠন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণ খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। এ সময় সদস্য সচিব ও বড় বাউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়া এবং নতুন প্রতিভার বিকাশ ঘটানো। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি উৎসাহিত করা।

তারা আরও জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রকাশের সুযোগ পাবে। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে এসব খেলোয়াড় জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজন আউলিয়াপুকুর ইউনিয়নের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং এখান থেকেই উঠে আসবে আগামী দিনের প্রতিভাবান খেলোয়াড়।

আয়োজনে ও সহযোগিতায়: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ (সিজন-২)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status