ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
বনানী অগ্নিকাণ্ড: বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেলকে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 April, 2019, 11:20 AM

বনানী অগ্নিকাণ্ড: বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেলকে

বনানী অগ্নিকাণ্ড: বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেলকে

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৮ এপ্রিল) সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার।

গত ২৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত হন ২৬ জন। নানা সীমাবদ্ধতার মধ্যে ফায়ার সার্ভিস, সেনা, নৌ, বিমান এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৬ ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উদ্ধার কাজের এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুক মইয়ের সঙ্গে আটকে যায়। এসময় মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলে পড়েন তিনি এবং তার একটি পা ভেঙে যায়।

সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল। সেখানে তাকে প্রতিদিন চার ব্যাগ রক্ত দেয়া হচ্ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না। সে কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে গত ৫ এপ্রিল তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status