ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৬ বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 April, 2019, 11:07 AM
সর্বশেষ আপডেট: Monday, 8 April, 2019, 11:10 AM

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৬ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে ৬ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে ছয় বাংলাদেশিসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৪ জন।

হতাহতরা সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক।

রোববার নিলাই থেকে শ্রমিকরা তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসছিলেন।

একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

সেপাং পুলিশপ্রধান সহকারী কমিশনার জুলকিফলি আদামশাহ বলেন, বাসটিতে ৪৩ যাত্রী ছিল। সব শ্রমিক রাত ১২টার শিফটে কাজ করার কথা ছিল।

তিনি বলেন, আহত ৩৪ জনকে সেরডাং, পুত্রজায়া, বান্টিং ও কাজাংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনাস্থলে দমকল, বেসামরিক প্রতিরক্ষা, স্বাস্থ্য বিভাগ ও এমএএস কার্গো কমপ্লেক্সের অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।

দক্ষিণ সেলাঙ্গর দমকল বিভাগের প্রধান ফাদিল সালেহ জানান, রাত ১১টা ১৬ মিনিটে দুর্ঘটনার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়। যাত্রীদের বের করে আনতে বাসের অনেক অংশ কাটতে হয়েছে। পুরো উদ্ধার তৎপরতা শেষ করতে এক ঘণ্টা সময় লেগেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত কারও নাম প্রকাশ করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

এদিকে বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status