ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
মমতার টুইটে, শাহরুখ-কার্তিকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 April, 2019, 11:28 AM

মমতার টুইটে, শাহরুখ-কার্তিকরা

মমতার টুইটে, শাহরুখ-কার্তিকরা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হয়েছিল। তবে ম্যাচে ছিটেফোঁটাও পাওয়া গেল না। ব্যাট বল ফিল্ডিং-সব ক্ষেত্রেই হোম টিমকে টেক্কা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রাজস্থান রয়্যালসকে স্রেফ উড়িয়ে দিলেন নাইটরা।

সোয়াই মান সিং স্টেডিয়ামে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে শাহরুখ খানের দল। হাতে ছিল গোটা ৩৭টি বল। দুর্দান্ত জয়ে লিগ টেবলের শীর্ষস্থানে উঠে এলো কেকেআর।

এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চারটিতে জিতে টেবলের চূড়ায় কলকাতা। নেট রান রেট (+১.০৫৮)-এও এখন বাকিদের চেয়ে ঢের এগিয়ে কার্তিকরা।

দুই ওপেনার ক্রিস লিন ও সুনিল নারাইনের ব্যাটিং তাণ্ডবে রাজস্থানকে কুপোকাত করেছে কলকাতা। লিনের হাফসেঞ্চুরির পাশাপাশি এদিন ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলেন নারাইন। তবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে হ্যারি গার্নির হাতে৷ ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। সবচেয়ে বড় কথা- প্রতিপক্ষের রান বেঁধে রাখতে নেতৃত্ব দেন হ্যারি।

নাইটদের জয়ে আপ্লুত ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের চরম ব্যস্ততার মাঝেও কলকাতার ম্যাচে নজর রাখছেন তিনি। রাজস্থানকে হারানোর পর টুইট করে দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান মমতা।

টুইটবার্তায় তিনি লেখেন- ফের অভিনন্দন। জয়ের ধারা অব্যাহত রাখ। সঙ্গে হাসি ধরে রাখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status