|
সঞ্জীবন প্রকল্প দারিদ্র্য বিমোচনে মাইলফলক হবে: রেঞ্জ কমান্ডার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সঞ্জীবন প্রকল্প দারিদ্র্য বিমোচনে মাইলফলক হবে: রেঞ্জ কমান্ডার মতবিনিময় সভায় রেঞ্জ কমান্ডার মহোদয় বলেন, এই সঞ্জীবন প্রকল্প মহাপরিচালক মহোদয়ের সুচিন্তিত পরিকল্পনায় প্রণীত। প্রকল্পটি সদস্য-সদস্যাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন করবে এবং ভবিষ্যতে এটি একটি উন্নয়ন মডেলে পরিণত হয়ে রাষ্ট্রীয় উন্নয়নের মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ লক্ষ্য অর্জনে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে। এ সময় তিনি মহাপরিচালক মহোদয়ের উন্নয়নের রূপরেখা উপস্থাপন করেন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে রেঞ্জ কমান্ডার মহোদয় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সদর শাখা, মাগুরা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রায় ৬১ লক্ষ সদস্য-সদস্যা এবং তাদের পরিবারসহ প্রায় তিন কোটি মানুষের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত। এই ব্যাংককে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম, সদস্যদের সেবাপ্রদান এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি জেলা কার্যালয়ের প্রশাসনিক ভবন, অস্ত্রাগার, রেশন স্টোর ও ভাণ্ডার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক ব্যবস্থাপনা, সংরক্ষণ পদ্ধতি এবং নিরাপত্তা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সকল বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
