|
চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, ঢাকার উদ্যোগে
৩ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি
নতুন সময় প্রতিবেদক
|
![]() ৩ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, ঢাকার সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সদস্য (কর নীতি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিশেষ অতিথি ও সম্মানিত উপস্থিতিদের মধ্যে ছিলেন ক্লাবের নির্বাহী সভাপতি ম. ইকবাল কবীর, সাধারণ সম্পাদক জি. এম. ফারুক স্বপন, আহ্বায়ক এহসানুল কাদের জাহেদ, তাজুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারহানা ইয়াসমিন রুবী, ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, শ্যামলী আইডিয়াল কলেজের অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ এম. এ. মান্নান, মকবুল হোসেন কলেজের ভাইস প্রিন্সিপাল রেজিনা ইয়াসমিন, প্রফেসর সৈয়দ ইউসুফ সুমন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি, ক্লাব সদস্য অজয় রতন বড়ুয়া, আবুল কালাম আজাদ, মো. মহিউদ্দিন ভূঁইয়া, সাইফুল ইসলামসহ মোহাম্মদপুর এলাকার প্রায় ৪০টি কলেজ ও স্কুলের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির সদস্য সচিব জনাব জহির উদ্দিন শামীম। কর্মসূচির আওতায় উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ৩,০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং কলেজ প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে “সবার আগে বাংলাদেশ, প্রতিটি মানুষ একটি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বানকে স্বাগত জানিয়ে চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, ঢাকা আজ থেকে তাদের বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেছে। এটি একদিনের কর্মসূচি নয়; পরিবেশ সংরক্ষণে আমাদের এই উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “মোহাম্মদপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই কর্মসূচিকে অত্যন্ত সফল ও অর্থবহ করেছে। পরিবেশ রক্ষার এই সামাজিক আন্দোলনে সকলের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।” তিনি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষায় চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, ঢাকার এই মহতী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা জরুরি।” তিনি ক্লাবের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক জি. এম. ফারুক স্বপনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং উপস্থিত সকল কলেজের অধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং কলেজ প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করা হয়। চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, ঢাকা জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
