|
আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ আজ রবিবার (১৬ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, মা মাছ ও পোনা রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের আয়-রোজগারের বিকল্প পথ থাকে না। এই দুর্দিনে জেলেদের ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের অন্তত দুই বেলা খাবারের নিশ্চয়তা দিতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দ করা প্রয়োজন। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ডিও পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে নিজে মন্ত্রণালয়ে গিয়ে জেলেদের এই ন্যায্য অধিকার আদায় করে আনবেন। আলফাডাঙ্গার মৎস্য খাতের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে এমপি ইলিয়াস মোল্লা বলেন, এই উপজেলায় উৎপাদিত মাছের পরিমাণ স্থানীয় চাহিদার চেয়েও বেশি। সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করে জলাশয়গুলো উন্মুক্ত করা গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের মোট মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এ সময় দেশের আমিষের চাহিদা মেটাতে মৎস্য ও কৃষিবিদদের অবদানের প্রশংসা করে তিনি এ খাতে গবেষণা বৃদ্ধি এবং নতুন গবেষক তৈরির তাগিদ দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— এগ্রিকালচারলিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আল-আমিন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন,উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর রেজওয়ানুন্ননবী (রেজওয়ান), উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান সহ মৎস্য চাষী/খামারী, মৎস্য জীবি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এর আগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি'র নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্যচাষিকে সম্মাননা পদক প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কৃষক দলের পদধারী নেতা হয়ে মহানগর মহিলা কলেজে একক আধিপত্য বিস্তার সহযোগী অধ্যাপক সেলিমের বিরুদ্ধে
আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি'র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ
মাদক ঠেকাতে দীঘিনালা পুলিশের সঙ্গে জনসম্পৃক্ততার আহ্বান
সাজেক বাঘাইহাট জোনের উদ্যোগে ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্টিত
