|
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যশোরে বিএনপির দোয়া মাহফিল
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে যশোরে বিএনপির দোয়া মাহফিল শনিবার (১৫ আগস্ট) যশোরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।অনুষ্ঠানে বিএনপির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নার্গিস বেগম, যশোর জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুলুক চাঁদসহ বিএনপি ওঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ পর্বে বক্তব্য দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির অতীতের বিভিন্ন রাজনৈতিকআন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীদের কারাবরণ, হামলা ও মামলার শিকার হওয়ার বিষয় উঠে আসে। যশোর বেনাপোল পৌর বিএনপির একটি কর্মসূচির স্মৃতিচারণ করে তিনি এক কর্মীকে চার হাত-পা ধরে তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গুরুতর আহত ওই ব্যক্তি দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান।এ সময় বেগম খালেদা জিয়ার সরকারের সময় নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার প্রসারে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি মেয়েদের শিক্ষায় উপবৃত্তি, নারীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।দোয়া মাহফিলে জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
