|
বেলকুচির আলোচিত স্বর্ণ চুরির ঘটনায় পাঁচজন আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেলকুচির আলোচিত স্বর্ণ চুরির ঘটনায় পাঁচজন আটক পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল দিবাগত রাতে শাহরিয়ার রাজিবের বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে ঘরের তালা ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৩ মে বেলকুচি থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলার তদন্তে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— বেলকুচি উপজেলার তামাই রয়নপাড়া গ্রামের মৃত মজিবর খাঁর ছেলে রবি আলম (৪৫), পাবনার আমিনপুর উপজেলার কাদিম মালকি গ্রামের আব্দুস সামাদ মৃধার ছেলে আরিফুল ইসলাম (৩০), সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কাজিপুরা উত্তরপাড়া গ্রামের বাবু মোল্লার ছেলে ইয়ামিন (২০), একই উপজেলার কাজিপুরা গ্রামের বাবু মোল্লার মেয়ে ও রেজাউল মণ্ডলের স্ত্রী মোছা. রুপা (২০) এবং এনায়েতপুর উত্তরপাড়া এলাকার নূর মোহাম্মদ। তাদের ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
