|
মুকসুদপুরে ১৭ স্কুলের শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাসের ১ হাজার ছাতা বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মুকসুদপুরে ১৭ স্কুলের শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাসের ১ হাজার ছাতা বিতরণ সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিন বিশ্বাস। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ সময় আল আমিন বিশ্বাস বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন মানবিক কার্যক্রমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ছাতা পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
