|
নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর যৌথ উদ্যোগ
নতুন সময় ডেস্ক
|
![]() নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এর যৌথ উদ্যোগ আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব মর্টগেজ (রিটেইল বিজনেস) মেহেদী মাহমুদ খান এবং হেড অব হোম লোন সেলস (মেট্রো) মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এসইএলের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। এই অংশীদারিত্বের আওতায় দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নির্বাচিত আবাসিক ও বাণিজ্যিক প্রকল্পের ক্রেতারা বিশেষ বুকিং অফার, সম্পত্তির মূল্যে বিশেষ সুবিধা, প্রতিযোগিতামূলক সুদের হারে গৃহঋণ এবং ঋণ প্রসেসিং ফিতে বিশেষ ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। পাশাপাশি গ্রাহকদের জন্য আরও সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠান যৌথভাবে ডিজিটাল প্রচারণা ও বিপণন কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের ফলে সম্পত্তি নির্বাচন থেকে শুরু করে গৃহঋণের অর্থায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে গ্রাহকরা একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন এবং অর্থায়ন-সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাবেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-এর হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গ্রাহকদের জন্য গৃহঋণকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করা আইপিডিসির অন্যতম অঙ্গীকার। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বস্ত আর্থিক সেবা ও মানসম্পন্ন আবাসনকে একত্রিত করে আমরা গ্রাহকদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য ও কার্যকর গৃহঋণ সেবা নিশ্চিত করতে চাই। দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, আইপিডিসি ফাইন্যান্সের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে মানসম্মত আবাসন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। আমাদের আবাসন উন্নয়নের অভিজ্ঞতা এবং আইপিডিসির অর্থায়ন সক্ষমতার সমন্বয়ে গ্রাহকরা আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে নিজস্ব বাড়ি কেনার সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা দেশের আবাসন খাতের টেকসই বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখবে। এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি উদ্ভাবনী আর্থিক সমাধান এবং কৌশলগত সহযোগিতার মাধ্যমে দেশের আবাসন খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি ব্যক্তি ও পরিবারের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবায়নে আরও কার্যকর অবদান রাখতে কাজ করে যাবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
