ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
৫ আগস্ট পোশাক কারখানার ছুটির বিষয়ে বিজিএমইএ কী বলছে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 3 August, 2026, 5:00 PM

৫ আগস্ট পোশাক কারখানার ছুটির বিষয়ে বিজিএমইএ কী বলছে?

৫ আগস্ট পোশাক কারখানার ছুটির বিষয়ে বিজিএমইএ কী বলছে?

গণঅভ্যুত্থান দিবস বুধবার (৫ আগস্ট)। এদিন সব অফিস-আদালত (জরুরি কাজে নিয়োজিত অফিস ব্যতীত) সাধারণ ছুটির আওতায় থাকবে। কিন্তু পোশাক কারখানায় ছুটি থাকবে কি না। এ নিয়ে প্রশ্ন উঠেছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অনুমোদিত ছুটির তালিকায় গণঅভ্যুত্থান দিবসে ছুটি রয়েছে।

বিজিএমইএর চলতি বছরের ছুটির তালিকায় বলা হয়, প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি মঞ্জুর করতে হবে (১৭ নভেম্বর, ২০২৫ তারিখের শ্রম অধ্যাদেশ মোতাবেক)। বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক ওই ছুটির দিন ও তারিখ স্থির করবেন।

ওই তালিকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ছুটি রয়েছে।

এদিকে, সরকারি ছুটি থাকলেও এ অবকাশের সুযোগ সবাই পাচ্ছেন না। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status