|
দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডের বিজনেস রিভিউ মিটিং ২০২৬ অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা, ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাহানারা মিজান সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তানভীর সিনহা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাবরিনা জুনেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফাহিম সিনহা, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাসিবুর রহমান, ডিরেক্টর (সেলস) গোবিন্দ গোস্বামী, ডিরেক্টর (সেলস) মো. আবু জাফর মহিউদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. ফেরদৌস খান এবং হেড অব মার্কেটিং মোহাম্মদ জিয়াউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পরিবর্তিত বাজার পরিস্থিতিতে ব্যবসায়িক চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা দক্ষতার সঙ্গে সমাধানের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন। গ্রাহকসেবার মানোন্নয়ন, দক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বজায় রাখা এবং উদ্ভাবনী মার্কেটিং স্ট্র্যাটেজি বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের নেতৃত্ব স্থান ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা তাঁর বক্তব্যে বলেন, “আমি চাই, আমাদের প্রতিষ্ঠান যেমন বড় হোক, তেমনি আমাদের মানুষের প্রতি দায়িত্ববোধটাও বড় হোক” । এছাড়াও নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর তাসনিম সিনহা বলেন, “একটা প্রতিষ্ঠান শুধু ব্যবসা দিয়ে বড় হয় না। এর পেছনে থাকে মানুষের পরিশ্রম, বিশ্বাস এবং ভালোবাসা” । সম্মেলনের সমাপনী বক্তব্যে দায়িত্বশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
