|
চিকিৎসার আশায় নতুন স্বপ্ন, ক্যান্সার রোগীর পাশে দীঘিনালা জোন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() চিকিৎসার আশায় নতুন স্বপ্ন, ক্যান্সার রোগীর পাশে দীঘিনালা জোন মঙ্গলবার (২৮জুলাই) দীঘিনালা জোনের পক্ষ থেকে ওই রোগীকে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। দীঘিনালা জোন সূত্রে জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমার হাতে চিকিৎসা ব্যয়ের জন্য নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় জোনের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও দীঘিনালা জোন এলাকার অসহায়, দরিদ্র ও সংকটাপন্ন মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয়রা দীঘিনালা জোনের এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও জোন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
