|
দীঘিনালা জোনের উদ্যোগে চক্ষু অপারেশন: ৩১ পাহাড়ি-বাঙালির চোখে ফিরল নতুন আলোর স্বপ্ন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দীঘিনালা জোনের উদ্যোগে চক্ষু অপারেশন: ৩১ পাহাড়ি-বাঙালির চোখে ফিরল নতুন আলোর স্বপ্ন এ সময় জোন প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানা যায়, দুপুর ১:৪০ ঘটিকায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে যাত্রা করে রোগীদের বহনকারী দল সন্ধ্যা ৬:৪০ ঘটিকায় দীঘিনালা জোনে পৌঁছায়। সেখানে রোগীদের স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন পর প্রিয়জনদের চোখের আলো ফিরে পাওয়ার আনন্দে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অপারেশন শেষে দৃষ্টি ফিরে পাওয়া রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সেনাবাহিনীর মানবিক এই উদ্যোগের ফলে এলাকার অসহায় ও দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জীবনে নতুন আলোর দ্বার উন্মোচিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা। স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্বাস্থ্যসেবার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীঘিনালা জোনের এই উদ্যোগে উপকৃত রোগী ও তাদের পরিবার সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
