|
মোবাইল কোর্টের অভিযান
মাধবদীতে জব্দকৃত অবৈধ কারেন্ট ও রিং জাল ধ্বংস ও ৩ জনকে জরিমানা
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() মাধবদীতে জব্দকৃত অবৈধ কারেন্ট ও রিং জাল ধ্বংস ও ৩ জনকে জরিমানা অভিযান চলাকালে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩ জন জাল বিক্রেতাকে আটক ও তাদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা মৎস্য অফিস নরসিংদী সদর, র্যাব-১১ নরসিংদী, মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। পরে উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহানের উপস্থিতিতে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সব অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
