মেলায় লেনোভো ল্যাপটপ কিনে সাইকেল এবং টিভি পেলেন ক্রেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 10:22 PM
মেলায় লেনোভো ল্যাপটপ কিনে সাইকেল এবং টিভি পেলেন ক্রেতা
গত ২৮ শে মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম। উক্ত এই মেলায় গ্লোবালব্র্যান্ডের আয়োজনে লেনোভো প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করে।
মেলায় লেনোভোর প্রতিটি ল্যাপটপ এর সাথেই ছিল স্ক্যাচ্ কার্ড। যাতে উল্লেখ্য ছিল ওয়্যারলেস হেডফোন, পেনড্রাইভ, টি-শার্ট, টিভি ও বাইসাইকেল এরমত আকর্ষণীয় পুরস্কার। মেলার চতুর্থ দিন নিপু এবং জুবায়ের নামক দুই ভাগ্যবান বিজয়ী স্ক্যাচ্ কার্ড ঘষে জিতে নেন যথাক্রমে স্পোর্টস্ বাইসাইকেল এবং টিভি। মেলায় উপস্থিত গ্লোবালব্র্যান্ডের ডিজিএম রেজাউল তুহিন, এজিএম জনাব খালেদ বিন আহমেদ এবং প্রডাক্ট ম্যানেজার তাসলিবুর সাহেদ পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। -বিজ্ঞপ্তি