ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণের মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 9:09 PM
সর্বশেষ আপডেট: Thursday, 4 April, 2019, 9:11 PM

দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণের মামলা

দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণের মামলা

এইচএসসি পরীক্ষার্থী ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবরের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বরিশাল জেলা জজ আবু শামীম আজাদের বিচারাধীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের হয়। ধর্ষিতা আদালতে হাজির হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় ধর্ষক বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্য শিহিপাশা এলাকার সৈয়দ জিল্লুর রহমানের ছেলে সৈয়দ রাজিবকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বাদী আদালতে বলেন, রাজিবের বড় ভাই সৈয়দ বখতিয়ারের সাথে ২০১১ সালের ১৭ মে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই রাজিব তার দিকে কু-দৃষ্টি দেয়।

স্বামী ও শ্বশুর শাশুড়ীকে জানালে তারা ভ্রুক্ষেপ করেনি। স্বামী যৌতুক দাবি করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা তুলে নেয়ার অজুহাতে রাজিব প্রায়ই ভাবির বাড়িতে যেত। গত ২৭ মার্চ রাতে রাজিব তাদের বাড়িতে এসে অন্য কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। ধর্ষিতা অসুস্থ হলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

ডাক্তারী পরীক্ষা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করার পরামর্শ দেয়। ৫ দিন চিকিৎসা শেষে এইচএসসি পরীক্ষার জন্য হাসপাতাল থেকে বাসায় ফিরে আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। আজ বৃহস্পতিবার এ ধরনের অভিযোগ দিয়ে আদালতে মামলা দায়ের করা হলে ট্রাইব্যুনাল আগৈলঝাড়া থানা পুলিশকে এজাহার গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেয়্।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status