ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 10 October, 2026, 9:31 PM

সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক

সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে ৩১ বিজিবির ভবানীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক এবং একজন মানব পাচারকারী রয়েছেন। আটক দুই বাংলাদেশি নাগরিক প্রায় দুই মাস আগে স্থানীয় মানব পাচারকারী সিলভার সাংমার মাধ্যমে জনপ্রতি ৬ হাজার টাকা দিয়ে ভারতের কুচবিহারে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন।

 শনিবার আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটে মানব পাচারকারী সিলভার সাংমাকে ৬ হাজার ৫০০ টাকা দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবির টহল দল তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, প্রান্ত সরকার (২০), পিতা: নিটন সরকার, গ্রাম: কুলপতাক আদর্শনগর, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা, নিটন সরকার (২০), পিতা: সুশিমন সরকার, গ্রাম: শালডিঘা, থানা: খালিয়াজুড়ি, জেলা: নেত্রকোনা এবং মানব পাচারকারী সিলভার সাংমা, পিতা: মৃত এনফন্ট নকরেট, মাতা: পদনী সাংমা, গ্রাম: ভরতপুর, থানা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।

বিজিবি জানায়, ভারত থেকে আসা দুই বাংলাদেশি নাগরিকের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ছিল। তাঁদের পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা যায়, তাঁরা প্রায় দুই মাস আগে ভারতে গিয়েছিলেন।

মানব পাচারকারী সিলভার সাংমা ও দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে গত ৬ জুন ২০২৬ তারিখেও মানব পাচারের অভিযোগে সিলভার সাংমাকে আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করেছিল বিজিবি। ওই ঘটনায় দুর্গাপুর থানায় ৯/২০২৬ নম্বর মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status