|
কৃষি উন্নয়নে গলাচিপায় জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রোর যৌথ আয়োজন
নতুন সময় প্রতিনিধি
|
|
কৃষি উন্নয়নে গলাচিপায় জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রোর যৌথ আয়োজন পটুয়াখালীর গলাচিপায় তরমুজ চাষের আধুনিক কলাকৌশল ও জিসান এগ্রো এর আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর কীটনাশক পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর ২০২৬ বেলা ১১ টায় জিসান এগ্রো সীড ফার্ম ও সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর যৌথ আয়োজনে, গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা কৃষি অফিসার, আরজু আক্তার ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আকরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসান এগ্রো সীড ফার্মের চেয়ারম্যান, মো. নাসির উদ্দিন ও প্রধান আলোচক, হর্টিকালচার উইং, ডিএই, খামার বাড়ি ঢাকা, প্রাক্তন পরিচালক, কৃষিবিদ কে জে এম আব্দুল আউয়াল। অনুষ্ঠানের শুরুতে জিসান এগ্রো সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ বীজের ফলক উন্মোচন করা হয়। উক্ত সীড ফার্ম কর্তৃক আমদানিকৃত হাই ব্রিড আগাম জাতের তরমুজ বীজগুলো হলো, রাজকুমার-এফ১, বিগ প্লাস সুপার-এফ১, গ্রেড আস্হা-এফ১, সাগরকন্যা-এফ১ ও নিউ এশিয়া প্লাস। প্রতিটি বীজ হাইব্রিড অতি আগাম জাতের তরমুজ হওয়ায় এ বীজ চাষে ফলন আসে ৬০ থেকে ৬৫ দিনে, ওজন ১২ থেকে ১৪ কেজি। এ বীজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি, শীত ও ভাইরাস সহনশীল হওয়ার কারণে ফলন বেশি হয় এবং কৃষকরা বেশি লাভবান হয়। পরে সেঞ্চুরী এগ্রো কোম্পানি লিমিটেড এর অত্যন্ত আধুনিক উন্নতমানের কীটনাশক কোম্পানির পরিবেশক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কোম্পানির বিভিন্ন ধরনের সার ও কীটনাশকের গুনাগুন সম্পর্কে কৃষক এবং রিটেইলারদের মতামতের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
