|
পতেঙ্গার সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, জরিমানা ৬ হাজার টাকা
মো.মোক্তার হোসেন বাবু,চট্টগাম
|
![]() পতেঙ্গার সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং, জরিমানা ৬ হাজার টাকা রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। চসিক সূত্র জানায়, মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাকটি সাইকেল চালকদের ব্যবহারের উপযোগী রাখতে এ অভিযান চালানো হয়। ট্র্যাকটিতে অবৈধভাবে গাড়ি রাখার কারণে সাইকেল চলাচল ব্যাহত হওয়া ঠেকাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্নে সাইকেল চালানোর সুযোগ নিশ্চিত করা এবং ট্র্যাকের নির্ধারিত ব্যবহার বজায় রাখাই এ অভিযানের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সিটি করপোরেশন। চসিক আরও জানিয়েছে, সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিং বন্ধ এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
