ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
​আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Saturday, 10 October, 2026, 7:15 PM

আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় ইছাপাশা মাদ্রাসায় দিনব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে ফরিদপুরের আলফাডাঙ্গায় ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের মহাতামিম মুফতি আব্দুল্লাহ্ আল মামুন ও পরিচালনা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক ও সংশ্লিষ্ট মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. সুমন রায়। তিনি কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধসহ নানা স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

​অনুষ্ঠানের শুরুতে—“সন্তানদের তোমরা আদব শেখাও ও উত্তম দীক্ষা দাও”—হাদিসের এই অমিয় বাণী স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত অভিভাবকদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

​সমাবেশে বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন, "একটি শিশুর সঠিক বিকাশে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; পরিবার ও অভিভাবকদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। 

ধর্মীয় শিক্ষার পাশাপাশি সন্তানদের সৎ, আদব-কায়দা সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকা রাখতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার শিক্ষার পরিবেশ বৃদ্ধি ও এতিমখানার সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​সমাবেশে স্থানীয় বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তি, সুধীবৃন্দ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status