ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রবি’র মাই স্পোর্টসে আইপিএল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 April, 2019, 10:28 PM

রবি’র মাই স্পোর্টসে আইপিএল

রবি’র মাই স্পোর্টসে আইপিএল

বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচের লাইভ স্ট্রিমিং সেবা প্রদান করছে রবি’র ডিজিটাল স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম মাই স্পোর্টস। মাই স্পোর্টস হাতে থাকলে ট্র্যাফিক জ্যাম বা অন্য কোন কারণেই আইপিএল’র আর কোন মুহুর্ত দেখা থেকে বি ত হবেন না রবির গ্রাহকরা।

মাই স্পোর্টসের গ্রাহকরা এসএমএস, ওয়াপ, আইভিআর ও মোবাইল অ্যাপের (অ্যান্ড্রয়েড ও আইওএস) মাধ্যমে প্লাটফর্মটি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এই চ্যানেলগুলোর যেটি ব্যবহার করেই সেবাটি গ্রহণ করুন না কেন চার্জ একটি নির্দিষ্ট মাধ্যমেই নেয়া হবে। সাবস্ক্রিপশন চার্জ ও ডেটা চার্জ ছাড়া মাই স্পোর্টসের কনটেন্টের জন্য আলাদা আলাদা চার্জ প্রদান করতে হবেনা।

ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ দৈনিক ২ টাকা ৪৪ পয়সা, ৫ দিনের জন্য ৬ টাকা ০৯ পয়সা এবং ১৪ দিনের সাবস্ক্রিপশনের জন্য ১৪ টাকা ৬১ পয়সা চার্জ প্রদান করতে হবে।
 
রবির গ্রাহকরা ৫০০ এমবি’র বিশেষ মাই স্পোর্টস ডেটা প্যাক কিনতে পারবেন। এক্ষেত্রে ডেটার মেয়াদ হবে তিন দিন যা যে কোন কাজে ব্যবহার করা যাবে এবং এক দিনের জন্য বিনামূল্যে মাই স্পোর্টস’র সাবস্ক্রিপশন  গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। বিশেষ এই প্যাকের মূল্য ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ ২৭ টাকা। আইপিএল ভক্ত যারা কোন নির্দিষ্ট একটি ম্যাচ দেখা বাদ দিতে চাননা তাদের জন্য এ অফারটি উপযোগী।
 
রবির গ্রাহকরা ৫ জিবি’র বিশেষ মাই স্পোর্টস ডেটা প্যাকও কিনতে পারবেন। এক্ষেত্রে ডেটার মেয়াদ হবে সাত দিন যা যে কোন কাজে ব্যবহার করা যাবে এবং সাত দিনের জন্য বিনামূল্যে মাই স্পোর্টস’র সাবস্ক্রিপশন  গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। বিশেষ এই প্যাকের মূল্য ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ ১৪৭ টাকা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা https://bit.ly/2FxJQfu এবং আইওএস ব্যবহারকারীরা https://apple.co/2KrzfkI লিঙ্কটি থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ওয়াপ সাইটের জন্য- www.mysports.com.bd এবং ২২২২২ ডায়াল করে আইভিআর চ্যানেল থেকে সেবাটি গ্রহণ করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status