ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
​মোঃ আবু রাসেল, সিংড়া
প্রকাশ: Monday, 15 June, 2026, 9:50 PM
সর্বশেষ আপডেট: Monday, 15 June, 2026, 9:52 PM

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

সিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র‍্যাব-১ (ঢাকা)।

 রবিবার ( ১৪ জুন)  সন্ধায় এই অভিযান চালানো হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুরের  সুজন মিয়া (২৬), সিংড়ার সোনাপুরের আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং এনায়েতপুরের এমদাদুল হক (৩৭)। 

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

​র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জের কামারখন্দ থানার ডাকাতি মামলার আসামি। তারা অনেক দিন ধরে পালিয়ে ছিলো।  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র‍্যাব-১ (ঢাকা) যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদেরকে সিংড়া থানায় হস্তান্তর করে র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status