ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 June, 2026, 6:22 PM

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি ক্যাম্পাসের অভ্যন্তর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি বলেন, ‘এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আশপাশের কেউ তাকে চিনতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status