|
সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল হায়াত
জোবায়ের সোহাগ, শেরপুর
|
![]() সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউপি মেম্বার পদপ্রার্থী মোঃ আবুল হায়াত এলাকার উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এবছর ইউপি নির্বাচনে ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ আবুল হায়াত। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার মহামারী দুর্যোগেও তিনি শুরু থেকে তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিয়েছেন। স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মোঃ আবুল হায়াত। ইউপি সদস্য পদপ্রার্থী আবুল হায়াত জানান, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৫নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। তিনি আরো জানান, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
বিশ্বকাপ উন্মাদনায় ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ ক্যাম্পেইন চালু করল অপো
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা, স্বাস্থ্যঝুঁকিতে চরের শ্রমজীবী নারীরা
