ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক ।৬ মাসের কারাদণ্ড
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 15 June, 2026, 5:07 PM

সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক ।৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক ।৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি ভুয়া ও ডাক্তার কে আটক করা হয়েছে। আজ দুপুরে এই ঘটনা ঘটে।ডাক্তারের নাম  ইয়াসিন আলী (পলাশ) । ভুয়া এম বি বি এস নাম ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে পলাশকে সমস্যার কারাদণ্ড দেয়া হয়েছে। গ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান এসাজা প্রদান করেন।

সোমবার (১৫ জুন) দুপুরে সাতক্ষীরা জেলার  কালিগঞ্জ উপজেলার নলতা বাজারে  অবস্থিত ‘মানবস্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান পরিচালনা করা হয় । 

জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে নিজেকে  এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। তার কোন বৈধ কাগজপত্র নেই। এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালি গ্রামের মতি সরদারের ছেলে তন্ময় সরদার (৩০) গত ১ এপ্রিল ২০২৬ তারিখে তীব্র পেটব্যথা নিয়ে অভিযুক্তের চেম্বারে চিকিৎসা নিতে যান। সেখানে ৩০০ টাকা ভিজিটের বিনিময়ে তাকে ‘ন্যাপ্রসিন প্লাস ৩৭৫ মি.গ্রা.’সহ কয়েকটি উচ্চমাত্রার ওষুধের ব্যবস্থাপত্র দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওষুধ সেবনের মাত্র দুই দিনের মধ্যে তন্ময় সরদারের শরীর, মুখমণ্ডল ও হাত-পা মারাত্মকভাবে ফুলে যায়।  পেটের ব্যথা আরও বেড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা জানান, উচ্চমাত্রার ব্যথানাশক ওষুধ (NSAID) সেবনের কারণে তিনি তীব্র কিডনি জটিলতা এবং স্ক্রোটাল সোয়েলিং (Scrotal Swelling)-এ আক্রান্ত হয়েছেন।

দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হয়ে তন্ময় সরদার অনুসন্ধান করে জানতে পারেন, ইয়াসিন আলী কোনো এমবিবিএস পাস করা চিকিৎসক নন। অভিযোগ রয়েছে, তিনি ডিপ্লোমা (DMF) ডিগ্রিধারী হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

অনুসন্ধানে আরও জানা যায়, ইয়াসিন আলী যে বিএমডিসি নিবন্ধন নম্বর (ডি-১৩১৯৮) ব্যবহার করছিলেন, সেটি প্রকৃতপক্ষে ডাঃ এ. জেড. এম. ফখরুল ইসলাম নামে একজন নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকের নামে ইস্যুকৃত। বিষয়টি জানার পর গত মে মাসে তন্ময় সরদার অভিযুক্তের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 ভুক্তভোগী কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন । হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র জমা দেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিষয়টি তদন্ত করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ইয়াসিন আলী (পলাশ)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন, ২০১০-এর ২৯(১) ধারা অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ও বৈধ নিবন্ধন ছাড়া নামের আগে ‘ডাঃ’ পদবি ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ীও অননুমোদিত ব্যক্তির ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার নিষিদ্ধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status