ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 June, 2026, 5:00 PM

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী

নওগাঁর পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা'র সভাপতিত্বে  সাইন্টিফিক অফিসার প্রধান আলোচক ছিলেন মেহেদী হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,অফিসার ইনচার্জ (ওসি) মো.নিয়ামুল হক,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মো.আমিনুল হক প্রমুখ।   

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত  প্রদর্শনীতে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত মডেল ও প্রকল্পের কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে।

বক্তারা বলেন,বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল,সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status