|
দীঘিনালায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবী আটক
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবী আটক প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফারুক হোসেন (পিতা: আব্দুল খালেক) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা। আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে মাদক সেবনের দায়ে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীঘিনালা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
