|
অতিবৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় রাঙামাটিতে সচেতনতামূলক মাইকিং
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
|
![]() অতিবৃষ্টিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় রাঙামাটিতে সচেতনতামূলক মাইকিং সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় রোববার রাঙামাটি পৌরসভার ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রূপনগর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড় ধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয় এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে টানা বা ভারী বর্ষণের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জনগণকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্যও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে পাহাড় ধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে এমন কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
