ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর টাকা-মোবাইল চুরি, আতঙ্কে রোগী ও স্বজনরা
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Sunday, 14 June, 2026, 9:28 PM

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর টাকা-মোবাইল চুরি, আতঙ্কে রোগী ও স্বজনরা

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর টাকা-মোবাইল চুরি, আতঙ্কে রোগী ও স্বজনরা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ সময় রোগীর এক স্বজনের হাতের চুড়ি (অলঙ্কার) খুলে নেওয়ারও চেষ্টা করে চোর চক্র। শনিবার (১৩ জুন) দিবাগত গভীর রাতে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ রুমে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে পোস্ট-অপারেটিভ রুমের ৩ ও ৪ নম্বর বেডে থাকা রোগীদের লক্ষ্য করে চোর চক্র হানা দেয়। এ সময় ঘুমন্ত রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং মোবাইল চার্জার চুরি করে নিয়ে যায়।

একপর্যায়ে চোরেরা একটি বেডে থাকা রোগীর মায়ের হাতের চুড়ি খুলে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে যান। এতে চোর চক্র দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এর আগেই তারা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। হাসপাতালের ভেতরে এমন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। স্থানীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status