ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় আহত ২
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Thursday, 4 June, 2026, 10:46 AM

ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় আহত ২

ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় আহত ২

ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনার সময় আজ রাতে বালুদস্যুদের হামলায় বন বিভাগের ১ কর্মকর্তা ও ১ বনপ্রহরী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অত:পর উন্নত চিকিৎসার জন্য শেরপুর নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, ঝিনাইগাতী উপজেলা  বিএনপির আহ্বায়ক: আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব: মো. লুৎফর রহমান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক: ইঞ্জিনিয়ার, মো. তৌহিদুর রহমান,যুগ্ম আহ্বায়ক: আব্দুল মান্নান হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানান,দ্রুত বালুদস্যু হামলাকারীদের আইনের আওতায় আনা হবে,এ ব্যাপারে কাওকে ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status