|
গাজীপুরে ‘নো হর্ন’ উদ্যোগ, ১২ সপ্তাহে নীরব নগর গড়ার লক্ষ্য
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ‘নো হর্ন’ উদ্যোগ, ১২ সপ্তাহে নীরব নগর গড়ার লক্ষ্য জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি। নির্দেশনায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কোনো যানবাহনে হর্ন ব্যবহার করা যাবে না। প্রথম ধাপে সরকারি গাড়িগুলোকে ‘হর্নমুক্ত’ চলাচলের আওতায় আনা হবে। পরে ধাপে ধাপে জেলার সব ধরনের যানবাহনে এই সংস্কৃতি চালু করার পরিকল্পনা রয়েছে। বুধবার (২৯জুলাই) সকালে জেলা প্রশাসকের সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শব্দদূষণ কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। পরে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুরকে হর্নমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সতর্কবার্তা ও উদ্বুদ্ধমূলক বার্তা দেওয়া হয়। জেলা প্রশাসনের ভাষ্য, অযথা হর্ন বাজানোর কারণে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ ব্যক্তি এবং সাধারণ মানুষের ওপর। তাই সরকারি যানবাহন থেকেই ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে ধীরে ধীরে পুরো জেলায় হর্ন ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
