ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
টঙ্গীতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 14 September, 2026, 11:22 AM

টঙ্গীতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে গ্রেপ্তার

টঙ্গীতে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ, বাবাকে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আবুল কাসেম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেজো মেয়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবুল কাসেম ময়মনসিংহের ধোবাউড়া থানার হরিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গী পূর্ব থানার বনমালা রেলগেট এলাকার সুমন মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আবুল কাসেম ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তাঁর স্ত্রী মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায় দুই বছর আগে অন্যত্র চলে যান। এরপর তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আবুল কাসেমের মেজো মেয়ে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। বিকেলে বাসায় ফিরে তিনি জানতে পারেন, বাসায় একা থাকা তাঁর ১৩ বছর বয়সী ছোট বোনের সঙ্গে বাবা অসদাচরণ করেছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবুল কাসেমকে আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। এ ঘটনায় মেজো মেয়ে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে তাঁর বাবা আবুল কাসেমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status