ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 14 September, 2026, 12:06 PM

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে মারামারি

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)  সকালে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে।

পুলিশ বলছে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে যান। সেখানে গ্রাহক ফোরামের সদস্যদের কর্মসূচি ছিল। দুই পক্ষ মুখোমুখি হলে মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহক ফোরাম বলেছে, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংক লুটেরা এস আলমের অশুভ হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আজ সকালে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

গ্রাহক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কর্মসূচি শুরু হওয়ার পর আগে থেকে সেখানে থাকা অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের দোসররা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালান। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হন বলে তাঁরা দাবি করেছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status