|
বাউফলে ৫০ অসচ্ছল পরিবার পেল ৫ লাখ টাকার অনুদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে টিন ও নগদ সহায়তা
মোঃ আল আমিন আকন, বাউফল
|
![]() বাউফলে ৫০ অসচ্ছল পরিবার পেল ৫ লাখ টাকার অনুদান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে টিন ও নগদ সহায়তা একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মধ্যে ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার(২৯ জুলাই) দুপুর ১২টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, জামায়াত নেতা মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে উপজেলার ৫০টি অসচ্ছল পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে টিন এবং নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, তাঁর সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বাউফলের মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। তিনি বলেন, ১০ হাজার টাকা কোনো পরিবারের জন্য বড় সহায়তা না হলেও তা তাৎক্ষণিক সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি এনে দেবে। এ অনুদানের জন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উন্নয়ন ও সরকারি অনুদান প্রদানের ক্ষেত্রে বৈষম্যের বিষয়টি সংসদে এবং সংসদের বাইরে তুলে ধরা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব এলাকার মানুষের প্রতি সমান গুরুত্ব দেওয়া হবে। এমপি আরও বলেন, উপকারভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে প্রকৃত অসহায় ও ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে বিভিন্ন ব্যক্তি সহযোগিতা করলেও চূড়ান্ত তালিকা প্রণয়নে প্রকৃত হকদারদেরই গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে অনুদানের চেক, টিন ও নগদ অর্থ তুলে দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
