|
পাইকগাছায় বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
![]() পাইকগাছায় বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বৃষ্টি শুরু হলেই তাবুর নিচে পানি এসে বই-খাতা ভিজে যায় এবং পাঠদান বন্ধ রাখতে হয়। এ কারণে বর্ষাকালে কোমলমতি শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসতে চায়না। এই বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সুষমা রানী মণ্ডল জানান, বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ থাকায় এক শিফটে সব শ্রেণির পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে নতুন ভবনের খোলা ছাদের নিচে তাবু টানিয়ে অতিরিক্ত শ্রেণির পাঠদান করতে হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে। অভিভাবকরাও এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বর্ষার সময় বৃষ্টি হলে সন্তানদের বই-খাতা ভিজে যায়। আমাদের সন্তানদের অসুস্থ হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ কারণে অনেক শিশু বর্ষাকালে স্কুলে যেতে চায় না। তারা দ্রুত বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ অথবা প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের দাবি জানিয়েছেন। উপজেলা শিক্ষাকর্মকর্তা সঞ্জয় দেবনাথ (ভারপ্রাপ্ত) জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্তত একটি ক্লাসরুমের ব্যবস্থা করা যায় সে ব্যপারে চেষ্টা করেছে কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
