ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রামে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 July, 2026, 11:07 AM
সর্বশেষ আপডেট: Thursday, 30 July, 2026, 11:11 AM

চট্টগ্রামে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামের পটিয়া পৌর সদরে মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৯ জুলাই) পোস্ট অফিস এলাকায় মিছিল করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরের দিকে ৮ থেকে ১০ জন যুবক মুখোশ পরে মহাসড়কে মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া পৌরসভার সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মিছিলে তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দিতে দিতে মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে দ্রুত এলাকা ত্যাগ করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বুধবার ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মুখোশ পরিহিত ছিলেন। তাদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status