|
ঝিনাইগাতীতে কচুরিপানাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে কচুরিপানাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু বুধবার (২৯ জুলাই) উপজেলার দরিকালীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের কচুরিপানা অপসারণকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এ সময় ভাতিজা শাহ আলম লাঠি দিয়ে ছানিয়া বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পারিবারিক বিরোধের জেরে ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে ছানিয়া বেগম আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাসহ চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি জোরদার করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, এক মাসে কী পেলো পুলিশ?
ফুলবাড়ীতে পরীক্ষার্থীর শিশুকে কোলে নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড
মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড শুমারির প্রস্তুতি তুঙ্গে: নিয়োজিত হচ্ছে হাজারো তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার
চরভদ্রাসনে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা, উৎপাদন বাড়ছে ৭০ মে.টন
