ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:32 PM
সর্বশেষ আপডেট: Saturday, 16 May, 2026, 9:09 PM

লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে।

দক্ষ শ্রমিক তৈরি করতে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেয় শিক্ষিত দক্ষ শ্রমিক। তিনি বলেন,এলাকার প্রতিনিধিত্ব করতে হলে এলাকার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক বা মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরো বলেন,এলাকার উন্নয়ন হচ্ছে চলমান কাজ।উন্নয়ন কাজ আটকে থাকবে না,ধারাবাহিকভাবে হবে। আমাদেরকে শিক্ষিত ও দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দিতে হবে। তবেই দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা ও বিদেশে গিয়ে কাজ না পাওয়ার হতাশা ও বিভিন্ন রকম হয়রানি থেকে শ্রমিকরা মুক্তি পাবে। মন্ত্রী বলেন তার জন্য আমি অন্ততপক্ষে চারটি ইংরেজি আরবি জাপানি ও কোরিয়া ভাষা শিখতে প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো।

শনিবার ১৬ মে দুপুরে গোয়াইনঘাট উপজেলার তোয়কুল কলেজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। এর আগে মন্ত্রী প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত তোয়াকুল কলেজের আশ্রায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রুস্তমপুর ইউনিয়নের পিয়াইন নাতারখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামসু উদ্দিন আল আজাদের সঞ্চালনায়,  বিশেষ অতিথি বক্তব্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এলাকার শিক্ষিত তরুণরা যাতে সহজে সরকারি চাকরি পায় ও সরকারি খরচে বিদেশ যেতে পারে এবং উপজেলার শ্রমজীবী মানুষের রুটি রুজির একমাত্র মাধ্যম পাথর কোয়ারী সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার দাবি করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ড ( এন বি আর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ। 

তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,দপ্তর সম্পাদক খায়রুল আমিন। শুভেচ্ছা বক্তব্যে কলেজের অধ্যক্ষ লোকমান শিকদার শিক্ষাঙ্গনে কলেজের সার্বিক সফলতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আজ পর্যন্ত ছোট-বড় অনুদান দিয়ে কলেজকে যারা এ পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন তাদের প্রতি ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,উপজেলা যুবদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদির,রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,যুবদল নেতা হেলাল আহমদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status