ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:34 PM
সর্বশেষ আপডেট: Saturday, 16 May, 2026, 9:52 PM

গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক

গোয়াইনঘাটে গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু, নাতনি আশঙ্কাজনক

সিলেটের গোয়াইনঘাট উপজেলা উপজেলার  ১নং রুস্তমপুর  ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হলেন দিলারা বেগম (৫৪), তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ এর এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  গোয়াইনঘাটে খুন   বৃদ্ধা নিহত   নাতনি আহত   গোয়াইনঘাট হত্যাকাণ্ড   রুস্তমপুর ইউনিয়ন   মাটিকাঁপা গ্রাম   সিলেটে অপরাধ   দুর্বৃত্তদের হামলা   কিশোরী ছুরিকাঘাত   সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status